চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের পার্কিংয়ে রাখা একটি গাড়ির সামনের চাকা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় হোটেলটির পার্কিংয়ে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার।
মিটিং শেষে গাড়ির কাছে গিয়ে চাকা চুরির বিষয়টি দেখতে পান মালিক নোমান চৌধুরী। পাঁচ তারকা হোটেলের সুরক্ষিত পার্কিংয়ে এমন ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
নোমান চৌধুরী জানান, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় একটি মিটিংয়ে অংশ নিতে তিনি নগরের লালখান বাজার এলাকার রেডিসন ব্লু হোটেলে যান। এ সময় তাঁর গাড়িটি হোটেলের পার্কিংয়ে রাখা হয়। মিটিং চলাকালে গাড়িচালক নিরাপত্তার ওপর আস্থা রেখে গাড়িতে অবস্থান না করে হোটেলের লবির পাশে অপেক্ষা করছিলেন। মিটিং শেষে বেরিয়ে গাড়ির কাছে গিয়ে দেখেন, সামনের একটি চাকা নেই। কে বা কারা গাড়ির চাকাটি খুলে নিয়ে গেছে।
ঘটনার পর বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান নোমান চৌধুরী। হোটেলের মতো একটি প্রতিষ্ঠানের পার্কিংয়ে গাড়ি রেখে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিশেষ করে অল্প সময়ের মধ্যে পার্কিং থেকে গাড়ির চাকা খুলে নিয়ে যাওয়ার ঘটনায় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের নজরদারি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে নোমান চৌধুরী লিখেছেন, ‘মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি পাঁচ তারকা হোটেলের পার্কিং থেকে এভাবে চাকা খুলে নিয়ে যাওয়া সত্যিই অবিশ্বাস্য। আমার ড্রাইভার নিরাপত্তার ওপর আস্থা রেখেই গাড়িতে না বসে লবির পাশে অপেক্ষা করছিল।’
তিনি আরও প্রশ্ন তোলেন, পাঁচ তারকা হোটেলেও যদি গাড়ির নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ? পোস্টের শেষাংশে সবার নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে হেফাজত চেয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রেডিসন ব্লু চট্টগ্রামের সহকারী পরিচালক (রুম বিভাগ) জামিল কুরেশিকে বারবার কল দিয়েও পাওয়া যায়নি। হোটেলের সেলস ম্যানেজার ফয়সাল কবির বলেন, ঘটনাটি হোটেল কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। একজনকে শনাক্তও করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে।
উল্লেখ্য, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ নগরের লালখান বাজার এলাকায় অবস্থিত একটি পাঁচ তারকা হোটেল। দেশি-বিদেশি অতিথিদের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক সভা, সম্মেলন ও অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে। এমন একটি প্রতিষ্ঠানের পার্কিংয়ে গাড়ির চাকা চুরির ঘটনায় হোটেলটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী।
.png)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন