রাজধানীর বনানীতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে সোনার অলংকার কেনার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার রুবেল আহম্মেদ ফকিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার (৯ আগস্ট) দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শ মো. জুম্মান খান।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের
আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না। প্রসিকিউশন বিভাগের
উপপরিদর্শক মোক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত ৬ আগস্ট বনানী সুপার মার্কেটের
সামনে থেকে তাকে আটক করা হয়। পরদিন ৭ অগাস্ট আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ
দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার বনানী সুপার মার্কেটের একটি
জুয়েলার্সে ভাগ্নির বিয়ের জন্য প্রায় ২০-২১ ভরি সোনার অলঙ্কার কেনার কথা বলে ৫৭ লাখ
৫ হাজার টাকার জাল নোট দিয়ে মূল্য পরিশোধের চেষ্টা করেন রুবেল ও তার সহযোগী। কর্মচারীদের
সন্দেহ হলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় রুবেলকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে
যান।
ঘটনাস্থল থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট ও একটি ট্রলিব্যাগ
জব্দ করে পুলিশ। এ ঘটনায় মনিমালা জুয়েলার্সের ম্যানেজার শহিদুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার
আসামিসহ দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে বনানী থানায় মামলাটি করেন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন