ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিবুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎শুক্রবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্তকে এ দণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, উপকূলীয় পরিবেশ ও সমুদ্রসৈকত রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে স্কেভেটর মেশিন ব্যবহার করে সৈকতের লেম্বুরচর এলাকায় বালু উত্তোলন করা হচ্ছিল। পরে উত্তোলিত বালু ট্রাকযোগে বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে বালু উত্তোলনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পেয়ে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

‎স্থানীয় সচেতন মহল সমুদ্রসৈকতের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৩ জুন ২০২৬

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিবুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎শুক্রবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্তকে এ দণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, উপকূলীয় পরিবেশ ও সমুদ্রসৈকত রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে স্কেভেটর মেশিন ব্যবহার করে সৈকতের লেম্বুরচর এলাকায় বালু উত্তোলন করা হচ্ছিল। পরে উত্তোলিত বালু ট্রাকযোগে বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে বালু উত্তোলনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পেয়ে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

‎স্থানীয় সচেতন মহল সমুদ্রসৈকতের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত