ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আগামীকাল এনসিপির মশাল মিছিল অনুষ্ঠিত

আগামীকাল এনসিপির মশাল মিছিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ইন্তেকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর ৪ দফা দাবিতে মশাল মিছিল ঘোষণা করেছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব নগরের ২নং ষোলশহর বিপ্লব উদ্যান থেকে মশাল মিছিলটি শুরু হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, ‘ভারতীয় আগ্রাসনবিরোধী অগ্রনায়ক ও জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মশাল মিছিল আয়োজন।‘

এনসিপির ৫ দফা দাবিসমূহ হলো : স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ, আওয়ামী ফান্ডদাতা সব কোম্পানির ওপর স্থগিতাদেশ আরোপ, হাদির আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রেরণ ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি, নির্বাচনের আগে খুনি হাসিনার ফাঁসির রায়ের বাস্তবায়ন ও  পুলিশে আওয়ামী সময়ে নিয়োগ পাওয়া এসপি, ডিজি, আইজিসহ ঊর্ধ্বতনদের বহিষ্কার।

মশাল মিছিলে জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তি, শ্রমিক শক্তি ও ছাত্রশক্তির সব নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি মশাল মিছিল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

আগামীকাল এনসিপির মশাল মিছিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ইন্তেকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর ৪ দফা দাবিতে মশাল মিছিল ঘোষণা করেছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব নগরের ২নং ষোলশহর বিপ্লব উদ্যান থেকে মশাল মিছিলটি শুরু হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, ‘ভারতীয় আগ্রাসনবিরোধী অগ্রনায়ক ও জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মশাল মিছিল আয়োজন।‘

এনসিপির ৫ দফা দাবিসমূহ হলো : স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ, আওয়ামী ফান্ডদাতা সব কোম্পানির ওপর স্থগিতাদেশ আরোপ, হাদির আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রেরণ ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি, নির্বাচনের আগে খুনি হাসিনার ফাঁসির রায়ের বাস্তবায়ন ও  পুলিশে আওয়ামী সময়ে নিয়োগ পাওয়া এসপি, ডিজি, আইজিসহ ঊর্ধ্বতনদের বহিষ্কার।

মশাল মিছিলে জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তি, শ্রমিক শক্তি ও ছাত্রশক্তির সব নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত