আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা মোচনী ট্রাক চালক ও শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে শ্রমজীবী সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংহতি জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় সমিতির উপদেষ্টা সোলতান আহমদ বলেন,
“লাইসেন্সবিহীন কোনো রোহিঙ্গাকে গাড়ি চালাতে দেওয়া যাবে না। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ দাবি বাস্তবায়ন জরুরি।”
সমিতির সভাপতি সওকত আলী বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। শ্রমিকদের ঘামঝরা পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সময়ের দাবি।”
সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, “শ্রমিকদের ওপর কোনো অন্যায় বা অবিচার সহ্য করা হবে না। সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ট্রাক মিন ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, অত্র সংগঠনের সহ-সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি রশিদ আহমদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে শ্রমিকদের অধিকার রক্ষা, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সকল শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
.png)
শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন