ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মহান মে ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

বান্দরবানের থানচি উপজেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যের মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ০১ মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ -আল- ফয়সাল। অন্যান্যদের মধ্যে থানা উপ-পরিদর্শক হাসান মাসুদ, স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডাক্তার নওরিন, নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ,পল্লী সঞ্চয়ী ব্যাংক ম্যানেজার মোঃ জমির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি কঠোরভাবে মানতে হবে। নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলাই মে দিবসের মূল চেতনা। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সহায়ক ভূমিকা পালন করবে। এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কার্যক্রম জরুরি। এছাগাও সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পেলে কর্মক্ষেত্র আরও নিরাপদ হবে।

 শ্রমজীবী মানুষের আর্থিক সুরক্ষা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন এবং কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০১ মে ২০২৬

মহান মে ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যের মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ০১ মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ -আল- ফয়সাল। অন্যান্যদের মধ্যে থানা উপ-পরিদর্শক হাসান মাসুদ, স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডাক্তার নওরিন, নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ,পল্লী সঞ্চয়ী ব্যাংক ম্যানেজার মোঃ জমির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি কঠোরভাবে মানতে হবে। নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলাই মে দিবসের মূল চেতনা। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সহায়ক ভূমিকা পালন করবে। এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কার্যক্রম জরুরি। এছাগাও সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পেলে কর্মক্ষেত্র আরও নিরাপদ হবে।

 শ্রমজীবী মানুষের আর্থিক সুরক্ষা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন এবং কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত