ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবির এ ও সি ইউনিটে ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটে মৌখিক পরীক্ষা ২৫ জুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে বি ইউনিটের ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকার ফলাফল ২১ জুন রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে দেখা যাবে।

এদিকে বি ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এতে বাণিজ্য বিভাগ থেকে মেধাক্রম ১৪৮ থেকে ২৫০, বিজ্ঞান বিভাগ থেকে ১৬৯ থেকে ২৫০ এবং মানবিক বিভাগ থেকে ৫০৯ থেকে ১৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে ২৫ জুন বিকেলে মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়া এ ইউনিটের ৭ম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ২২ থেকে ২৩ জুন এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ২৩ থেকে ২৪ জুন পর্যন্ত সংশ্লিষ্ট অনুষদের অফিস চলাকালীন সময়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ ও বিভাগে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। এ ইউনিটে আসন খালি থাকলে ২৪ জুন মাইগ্রেশন ও নতুন মেধাতালিকা প্রকাশ করা হবে এবং ২৫ জুন ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের পূরণকৃত ভর্তি ফরম, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তির জন্য শিক্ষার্থীদের ব্যাংকে ১৪ হাজার ৬০০ টাকা জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে। ভর্তি-সংক্রান্ত সর্বশেষ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২২ জুন ২০২৬

কুবির এ ও সি ইউনিটে ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটে মৌখিক পরীক্ষা ২৫ জুন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত