টাঙ্গাইলের কালিহাতি থানার কলেজ ছাত্র নাইম শেখ হত্যা মামলার অন্যতম আসামি মো. সোলায়মান শিকদার (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, টাঙ্গাইল।
র্যাব জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইলের একটি আভিযানিক দল সদর কোম্পানি, র্যাব-১২, সিরাজগঞ্জের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড নাইট হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কলেজ ছাত্র নাইম শেখ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. সোলায়মান শিকদারকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নাইম শেখ (১৭) কালিহাতি উপজেলার রামদেবপুর এলাকার ওসমান আলী শেখের ছেলে। ধৃত আসামি ও অন্যান্য অভিযুক্তদের সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে গত ২৫ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ৭টায় নাইম শেখ নিজ বাড়ি থেকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাহির বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা নাইম শেখকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা ওসমান আলী শেখ বাদী হয়ে কালিহাতি থানায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-২১ এবং দায়েরের তারিখ ২৬ মার্চ ২০২৬।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
.png)
রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন