ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‎পাবিপ্রবিতে সিরাত পাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তৃতীয়বারের মত সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্টে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ তে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার আয়োজন করেন ‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’ নামের একটি সংগঠন।

‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহানবী (সাঃ) এর জীবনী সংক্রান্ত বই সিরাতে খাতামুন আম্বীয়া উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ২৭ জুলাই  থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। বৃহস্পতিবারের পরীক্ষায় ৭৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‎আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, আগামী ১ সপ্তাহের মধ্যে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। পরে সময় ও সুযোগ করে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় প্রথম তিনজনকে দুই হাজার পাঁচশত টাকা নগদ অর্থ এবং তেরশত টাকার সমমূল্যের বই উপহার দেওয়া হবে।

‎পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবারের এক দায়িত্বশীল বলেন, বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মত সিরাত পাঠ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের থেকে আমরা ভালো সাড়া পেয়েছি যেটি আমাদের আয়োজকদের জন্য আশাজাগানিয়া। আমরা আশা করি আগামীদিনেও আমরা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ভালো কাজ করতে পারবো।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৩ আগস্ট ২০২৬

‎পাবিপ্রবিতে সিরাত পাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তৃতীয়বারের মত সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্টে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ তে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার আয়োজন করেন ‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’ নামের একটি সংগঠন।

‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহানবী (সাঃ) এর জীবনী সংক্রান্ত বই সিরাতে খাতামুন আম্বীয়া উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ২৭ জুলাই  থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। বৃহস্পতিবারের পরীক্ষায় ৭৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‎আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, আগামী ১ সপ্তাহের মধ্যে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। পরে সময় ও সুযোগ করে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় প্রথম তিনজনকে দুই হাজার পাঁচশত টাকা নগদ অর্থ এবং তেরশত টাকার সমমূল্যের বই উপহার দেওয়া হবে।

‎পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবারের এক দায়িত্বশীল বলেন, বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মত সিরাত পাঠ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের থেকে আমরা ভালো সাড়া পেয়েছি যেটি আমাদের আয়োজকদের জন্য আশাজাগানিয়া। আমরা আশা করি আগামীদিনেও আমরা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ভালো কাজ করতে পারবো।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত