ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কৃষিতে এআইয়ের সম্ভাবনা খুঁজতে বাকৃবিতে ‘বিল্ড উইথ এআই’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী হ্যাকাথন ‘বিল্ড উইথ এআই’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগ এ হ্যাকাথনের আয়োজন করে। সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এর সমাপনী ঘোষণা করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে সকালে প্রতিযোগীদের জন্য একটি বিশেষ প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দুপুর ২টা থেকে প্রতিযোগীরা জেমিনাই ও ইলেভেনল্যাবসের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করে ৩টি ক্যাটাগরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিভিন্ন অ্যাপ তৈরি করেন। প্রতিযোগিতার মূল ভিত্তি ছিল জেমিনাই ও ইলেভেনল্যাবস এপিআইয়ের সফল ব্যবহার এবং কৃষি খাতে টেকসই ও প্রভাবশালী সমাধান তৈরি করা। প্রতিযোগিতা শেষে বিজয়ী পাঁচটি দলকে পুরস্কৃত করা হয়। 

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান এবং সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন।

প্রতিযোগিতায় ‘বেস্ট ইউজ অব জেমিনাই এপিআই’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে মেহনাজ বেগম হেনার ‘স্মার্ট এক্সাম প্রিপারেশন অ্যান্ড প্রিভিয়াস কোয়েশ্চেন রিপোজিটরি’ প্রকল্প। “প্রশ্ন ব্যাংক থেকে জ্ঞান ব্যাংক” প্রতিপাদ্য নিয়ে কাজ করে দলটি এ সাফল্য অর্জন করে।

‘বেস্ট প্রজেক্ট বিল্ট উইথ ইলেভেনল্যাবস’ ক্যাটাগরিতে সেরা হয়েছে ইশতিয়াক আদিক, ইকবাল হোসেন ও আবদুল্লাহ আল সায়েদের উদ্ভাবিত ‘নিউট্রিলেন্স’। এটি একটি এআই চালিত স্মার্ট ক্যাম-ভিশন প্রকল্প, যা খাবারের প্লেট বিশ্লেষণ করে গর্ভাবস্থাকালীন ডায়াবেটিস বা কিডনি রোগের মতো জটিল পরিস্থিতিতে রিয়েল-টাইমে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পরামর্শ দেয়।

কৃষি খাতে সবচেয়ে প্রভাবশালী সমাধানের ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে ‘এগ্রিব্রিজ’। হোরাইরা রেজোন, ইহফাজ হাকিম আদনান ও মাশরাফুল হুদার তৈরি এ অ্যাপটি ভয়েস ও ছবির সাহায্যে কৃষকদের ফসলের রোগ শনাক্ত করে বৈজ্ঞানিক গবেষণা ও আবহাওয়ার তথ্যের সাথে যুক্ত করে সমাধান প্রদান করে। একই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রীতম চৌধুরী সাহিত্য, ফারিহা রথি, মিনহাজ আবেদীন ও সুমাইয়া সাবরিন স্বর্ণার স্মার্ট প্ল্যাটফর্ম ‘বিডি ট্রাভেল’ এবং তৃতীয় স্থান লাভ করেছে লাবিব ইবনে সিরাজের ‘এআই এগ্রি অ্যাসিস্ট্যান্ট’, যা স্বয়ংক্রিয়ভাবে কৃষকদের সমস্যা বিশ্লেষণ ও সমাধান তৈরি করতে সক্ষম।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৩ আগস্ট ২০২৬

কৃষিতে এআইয়ের সম্ভাবনা খুঁজতে বাকৃবিতে ‘বিল্ড উইথ এআই’

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত