ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মুক্তমঞ্চে ফুটবল বিশ্বকাপ-২০২৬ খেলা বড় পর্দায় প্রদর্শনের প্রস্তাব দিয়েছে কুবি শাখা ছাত্রদল। 

সোমবার (৮ জুন) দুপুরে প্রশাসনিক সহযোগিতা ও অনুমোদনের জন্য রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়।

‎আবেদনপত্রে উল্লেখ করা হয়, ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের অন্যতম জনপ্রিয় আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একসঙ্গে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সে উদ্দেশ্যে ক্যাম্পাসের মুক্তমঞ্চে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বিশ্বকাপের সব ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিতে ইচ্ছুক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আয়োজনটি পরিচালনা করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক  আবুল বাশার বলেন, "ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বের কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও মিলনমেলার নাম। সেই বিশ্বকাপের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ আমাদের প্রিয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন করেছি, যাতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের  ম্যাচগুলো বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে এবং ক্যাম্পাসে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।"

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, "তারা আমার কাছে আজ আবেদনপত্র দিয়েছে। আমি উপ- উপাচার্য বরাবর আবেদনপত্রটি পেশ করেছি। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।"

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০৮ জুন ২০২৬

শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত