ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিশ্বকাপ ফুটবল দেখা যাবে বাংলাদেশের যেসব চ্যানেলে

ফুটবল ফিফা বিশ্বকাপ © সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচ বাংলাদেশে একাধিক টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দেশের দর্শকরা টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।

সম্প্রচার-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখাবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি, বেসরকারি ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস এবং সময় টিভি। এর ফলে শহর থেকে গ্রাম দেশের বিভিন্ন প্রান্তের দর্শক সহজেই খেলা দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল ঘিরে প্রতি আসরেই তৈরি হয় ব্যাপক উন্মাদনা। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে।

প্রসঙ্গত, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। প্রায় এক মাসেরও বেশি সময়ের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে, যার ফলে ম্যাচ সংখ্যাও আগের চেয়ে বেড়ে যাচ্ছে। নতুন এই ফরম্যাটে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি আরও বিস্তৃত ও প্রতিযোগিতামূলক রূপ পাবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপ থেকেই বদলে যাচ্ছে ফুটবলের চেনা নিয়ম, আসছে একগুচ্ছ নতুন আইন সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি দেখার মাধ্যম নিয়েও যে কৌতূহল ছিল, ডিজিটাল সম্প্রচারের এই ঘোষণা সেই অপেক্ষায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবল দেখা যাবে বাংলাদেশের যেসব চ্যানেলে

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত