ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন’ আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা

প্রকাশ : ১৫ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন’ আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

আজ, ১৫ মে ২০২৬ খ্রিঃ ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ক্রীড়া ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুস্থ শরীর ও সৃজনশীল মনই পারে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে। সেই লক্ষ্যেই দেশব্যাপী ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, নতুন প্রজন্মকে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারাকে শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টস এর আয়োজন করেছে, আগামী প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলার জন্যই। সুতরাং এই ধরনের কারাতে চর্চা যত বাড়বে, ততই দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধ হবে।’

তিনি গতকাল শুক্রবার (১৫ মে) বিকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে ‘চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন’ আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম।

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মোশাররফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান কোচ কাউসার আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্ব অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ফয়সাল আহমেদ, উপ পুলিশ কমিশনার (হেড কোয়াটার) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার-ডিবি উত্তর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্রীমা চাকমা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবু আহমেদ হাসনাত, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এস এম আবু ছালেহ, মিডিয়া সম্পাদক মোহাম্মদ ফারুক, জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান আছিফ চৌধুরী, জাসাস-চট্টগ্রাম মহানগর সভাপতি মামুনুর রশিদ শিপন প্রমুখ।

অনুষ্ঠানে আকর্ষণীয় ডিসপ্লে পরিচালনা করেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি ও জাজ শিহান কাউসার আহমেদ ও বাংলাদেশ পুলিশের কারাতে কন্যা এস আই লতা পারভীন। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সাটিফিকেট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, এই দেশের নতুন প্রজন্মেকে নতুনভাবে গড়ে তোলা এই সরকারের প্রধানতম লক্ষ্য এবং উদ্যোগ। একটি সুস্থ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার আমাদের সরকারের। ক্রীড়া শিখায় শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্ব। এসব গুণের সমন্বয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি তরুণ হবে আত্মবিশ্বাসী, দক্ষ ও দেশপ্রেমে উজ্জীবিত। সেজন্য আমি এই ধরনের আয়োজনকে উৎসাহিত করি এবং সর্বতোভাবে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৫ মে ২০২৬

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন’ আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত