কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত 'বিজ্ঞান মেলা-২০২৬' প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। মেলায় তিনটি প্রধান ইভেন্টে নির্ধারিত নয়টি পুরস্কারের মধ্যে ১টিতে প্রথম স্থানসহ চারটি পুরস্কারই নিজেদের করে নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
জানা গেছে, এবারের বিজ্ঞান মেলার বিভিন্ন আয়োজনে কলেজের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে। এর মধ্যে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে তারা তিনটি পুরস্কার জয় করে। পাশাপাশি প্রতিযোগিতামূলক কুইজ ইভেন্টে আরও একটি পুরস্কার নিজেদের ঝুলিতে পুরে নেয় কলেজের মেধাবীরা।
প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ।
পুরস্কার বিতরণকালে তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করে বলেন, এ ধরনের মেধাভিত্তিক প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খানাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। কলেজ কর্তৃপক্ষ এই অর্জনকে সামনের দিনগুলোতে বিজ্ঞান চর্চায় আরও বড় প্রেরণা হিসেবে দেখছেন।
.png)
শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন