ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বোধিবৃক্ষে পবিত্র চন্দ জল ঢেলে বুদ্ধ পূর্ণিমার উদযাপিত

বান্দরবানের থানচি উপজেলা বোধিবৃক্ষের মূলে চন্দন জল ঢেলে পূজা অর্চনা ও পটঠান সূত্রপাঠের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পুণ্যোৎসব উদযাপন করা হয়েছে ।

বৃহস্পতিবার  (৩০ এপ্রিল ২৬) সকালে থেকে ধর্মাবলম্বীদের ভাবগম্ভীর্যে উপজেলা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার, বলীপাড়া বৌদ্ধ বিহারসহ ৩৬টি বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু সংঘে পিন্ড দান,ফুল,ছোয়াইন পূজা,হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানান কর্মসূচী মধ্যে পবিত্র পূজাটি পালিত হয়।

এই পবিত্র পূর্ণিমার তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরি নির্বাণ লাভসহ বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বৈশাখ মাসের পূর্ণিমা দিনের বৌদ্ধ ধর্মালম্বীরা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। এছাড়া থানচি উপজেলা হেডম্যান পাড়া কেন্দ্রীয় বিহারসহ উপজেলা বিভিন্ন বিহারে পালিত হয়েছে অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বিকাল সাড়ে ৩টা দিকে দ্বিতীয় পর্বে শুরু করা হয় এতে বিভিন্ন ধরনের পাত্রে চন্দন জল, ফুল, মঙ্গল বৃক্ষের পাতা বা মঙ্গল পাতা হিসেবে জামপাতা নিয়ে হাজারো অধিক দায়ক-দায়িকাসহ বিভিন্ন বয়সের নর-নারী বৃক্ষ পূজা ও ধর্মীয় দেশনা সভা অংশ নেন । ধর্মীয় সভায় সমাবেত হয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চশীল, অষ্টশীল, নবমশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করেন। থানচি মগক হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ইউসারাদা মহাথেরো  স্বধর্ম দেশনা করা হয়।

তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। তাই দিনটি আত্মশুদ্ধি, সংযম, মৈত্রী ও করুণার চর্চার মাধ্যমে পালন করার আহ্বান জানানো হয়। পুণ্যোৎসবকে কেন্দ্র করে বিহার প্রাঙ্গণে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয় এবং নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০১ মে ২০২৬

বোধিবৃক্ষে পবিত্র চন্দ জল ঢেলে বুদ্ধ পূর্ণিমার উদযাপিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত