ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এমপি না হওয়ায়, বাকি ‍দুবার...

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণার করেছে দলটি। সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন। 

এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহীনুর নার্গিস। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম সিদ্ধান্তকারী। 

পরবর্তীতে এডিট করা পোস্টে তিনি জানান, প্রথমবার আলহামদুলিল্লাহ লিখেছেন নিজে সংসদ সদস্য মনোনয়ন না পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে। বাকি দুইবার লিখেছেন তার আপনজন, প্রিয়জন, বান্ধবী, ছোট বোন এবং রাজনৈতিক সহকর্মীরা এমপি মনোনয়ন পাওয়ায় খুশি হয়ে। 

তিনি আরও লেখেন, যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তারা চাইলে তাদের অভিনন্দন বার্তা ডিলিট বা এডিট করতে পারেন। তবে তিনি ব্যক্তিগতভাবে মনোনয়ন না পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এমপি না হওয়ায়, বাকি ‍দুবার...

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণার করেছে দলটি। সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন। 

এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহীনুর নার্গিস। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম সিদ্ধান্তকারী। 

পরবর্তীতে এডিট করা পোস্টে তিনি জানান, প্রথমবার আলহামদুলিল্লাহ লিখেছেন নিজে সংসদ সদস্য মনোনয়ন না পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে। বাকি দুইবার লিখেছেন তার আপনজন, প্রিয়জন, বান্ধবী, ছোট বোন এবং রাজনৈতিক সহকর্মীরা এমপি মনোনয়ন পাওয়ায় খুশি হয়ে। 

তিনি আরও লেখেন, যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তারা চাইলে তাদের অভিনন্দন বার্তা ডিলিট বা এডিট করতে পারেন। তবে তিনি ব্যক্তিগতভাবে মনোনয়ন না পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত