ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঢাকায় জাতীয় মহাসমাবেশের ঘোষণা জামায়াত জোটের

রাজধানীতে জাতীয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৮ এপ্রিল (শনিবার) ১১ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল (শনিবার) দেশের সকল বিভাগীয় শহরে ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামী ২ মে (শনিবার) প্রত্যেকটি জেলা শহরে গণমিছিল হবে।

তিনি আরও বলেন, এই ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার হবে।

গোলাম পরওয়ার জানান, ২ মে-এর পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশ হবে। এগুলোতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজধানীতে জাতীয় মহাসমাবেশ করবে ১১ দল। তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বেলা ১১টায় আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃত্বের এক বৈঠক শুরু হয়। চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার প্রমুখ।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ঢাকায় জাতীয় মহাসমাবেশের ঘোষণা জামায়াত জোটের

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত