রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ ‘চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম-২০২৬’ (China-Bangladesh Education Cooperation Forum-2026) অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে বিশ্বমানের স্মার্ট এডুকেশন ও উচ্চশিক্ষার পথ সুগম করতে চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বাংলাদেশের তিনটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ (MOU) বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রতিষ্ঠান তিনটি হলো— দেশসেরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (SHKSC), ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (DMRC) এবং ড. মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MRIST)।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বুয়েটের উপাচার্য ড. এ বি এম বদরুজ্জামান এবং মাউশি-র মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার। তবে বর্তমানে সুচিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়ায় অবস্থান করায় তিনি সরাসরি উপস্থিত হতে না পারলেও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "আজকের এই সমঝোতা স্মারক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করবে। আমাদের শিক্ষার্থীরা মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" তিনি এই সুযোগ তৈরির পেছনের কারিগর ড. মাহবুবুর রহমান মোল্লাকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ড. মাহবুবুর রহমান মোল্লার অনুপস্থিতিতে তাঁর পক্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (দিবা) জনাব মো. আলমগীর হোসেন স্বাক্ষর করেন। এছাড়া ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষে প্রিন্সিপাল ওবায়দুল্লাহ নয়ন এবং ড. মাহবুবুর রহমান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষে প্রিন্সিপাল ইকরামুল কবির হিমেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে MOU সম্পন্ন করেন।
এই চুক্তির ফলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এখন অনেক কম খরচে চীনের অত্যাধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ পাবেন, যা দেশের উচ্চশিক্ষা খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
.png)
শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন