ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ (ICSSR)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনটির যৌথ আয়োজক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগ, ভারতের পন্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, ISEC India এবং USI America।
সম্মেলনের আয়োজক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বর্তমান ও ভবিষ্যৎ প্রবণতা, জলবায়ু পরিবর্তনের চালক ও তীব্রতা, অর্থনীতি-ব্যবসা-সমাজে এর প্রভাব, জলবায়ু সহনশীলতা, প্রশমন ও অভিযোজন, জলবায়ু ন্যায়বিচার, ন্যায়সঙ্গত রূপান্তর ও জলবায়ু অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), সবুজ অর্থনীতিতে রাষ্ট্রীয় পদক্ষেপ এবং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাবও সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
আন্তর্জাতিক এ সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞরা অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব এবং অর্থনীতি ও ব্যবসার ওপর এর দীর্ঘমেয়াদি ফলাফল নিয়ে মতবিনিময় করছেন। সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর নীতি, অর্থায়ন ও অভিযোজন কৌশল নিয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে।
.png)
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন