ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পাবনা জেলার ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

আজ ১ লা সেপ্টেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দলটির প্রতিষ্ঠা করেছিলেন। এ বছর দলটি বেশ দীর্ঘ সময় পর পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তাঁদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বনওয়ারীনগর মডেল মসজিদ, ফরিদপুর, পাবনায় সকাল ১০ ঘটিকায় ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও চেয়ারম্যান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জহুরুল ইসলাম বকুল, সাবেক সভাপতি, সাবেক আহবায়ক উপজেলা বিএনপি ফরিদপুর পাবনা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদপুর, পাবনা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের, সভাপতি পৌর বিএনপি ফরিদপুর, পাবনা, মো: এনামুল হক, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি ফরিদপুর, পাবনা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভিপি আব্দুল হাকিম খান, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপি ফরিদপুর, পাবনা। বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন সর্বস্তরের নেতাকর্মী ও ফরিদপুর উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি'র সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের দিন আজ।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পাবনা জেলার ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আজ ১ লা সেপ্টেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দলটির প্রতিষ্ঠা করেছিলেন। এ বছর দলটি বেশ দীর্ঘ সময় পর পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তাঁদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বনওয়ারীনগর মডেল মসজিদ, ফরিদপুর, পাবনায় সকাল ১০ ঘটিকায় ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও চেয়ারম্যান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জহুরুল ইসলাম বকুল, সাবেক সভাপতি, সাবেক আহবায়ক উপজেলা বিএনপি ফরিদপুর পাবনা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদপুর, পাবনা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের, সভাপতি পৌর বিএনপি ফরিদপুর, পাবনা, মো: এনামুল হক, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি ফরিদপুর, পাবনা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভিপি আব্দুল হাকিম খান, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপি ফরিদপুর, পাবনা। বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন সর্বস্তরের নেতাকর্মী ও ফরিদপুর উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি'র সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের দিন আজ।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত