দীর্ঘ ১৫ বছর পর নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী পৌরসভা ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে নোয়াখালী জেলা শহর মা'ইজদী বড় মসজিদ মোড় হতে প্রধান সড়ক হয়ে নোয়াখালী সুপার মার্কেট পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। এতে নোয়াখালী পৌরসভার ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মী সমর্থকরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা সংগঠনের বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটির সফলতা কামনা করেন
এসময় নোয়াখালী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান আনাস, সদস্য সচিব আশরাফুল করিম পাভেল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন আরিফ নবাগত কমিটির নেতৃবৃন্দকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ অপু ও রিদোয়ান হোসেন জিহাদ।
আনন্দ সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘদিন পর কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা নতুন কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ৫ আগষ্ট পৌরসভার ৪ টি ওয়ার্ড কমিটির অনুমোদন দেন পৌরসভা ছাত্রদল। এতে ১নং ওয়ার্ডে ছাত্রদলের সভাপতি খাদেমুল বাসার তৌহিদ, সাধারণ নাঈম হোসেন রাকিব, ২নং ওয়ার্ডে সভাপতি মোঃ সজিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হোসেন মারুফ, ৩নং ওয়ার্ডে সভাপতি আল আমিন ঈমন, সাধারণ সম্পাদক রাকিব উল হাসান এবং ৪ নং ওয়ার্ডের সভাপতি তামজিদ এনায়েত জারিফ ও সাধারণ আবদুল আজিজ বিজয় দায়িত্ব পেয়েছেন।
.png)
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন