ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টুলবক্সে ৩০ লাখ টাকার ইয়াবা! দেলদুয়ারে সিএনজিসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের দেলদুয়ারে সিএনজির তালাবদ্ধ টুলবক্সে লুকিয়ে রাখা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার থানার ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকায় জনৈক কাশেমের ‘স’ মিলের সামনে সড়কে চেকপোস্ট বসায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। পরে সকাল ১১টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন একটি সবুজ রঙের সিএনজি (রেজি. নং- টাঙ্গাইল-থ-১১-২৮৭০) থামিয়ে তল্লাশি চালানো হয়।

র‌্যাব জানায়, সিএনজির সামনের বাম পাশে থাকা তালাবদ্ধ টুলবক্স খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ইয়াবা। সেখান থেকে ৫০টি এয়ারটাইট জিপার প্যাকেটে বিশেষ কায়দায় রাখা মোট ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন ৯৯০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানে নগদ ৩ হাজার ৪০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

টুলবক্সের আড়ালে মাদকের বড় চালান

সাধারণ যাত্রী পরিবহনের সিএনজির তালাবদ্ধ টুলবক্সকে মাদক লুকানোর নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‌্যাব। তবে এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, ইয়াবার উৎস কোথায় এবং কার কাছে এসব মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

র‌্যাব-১৪ বলছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাকে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টুলবক্সে ৩০ লাখ টাকার ইয়াবা! দেলদুয়ারে সিএনজিসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত