ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাগেরহাটে অবৈধভাবে মজুদ ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড

বাগেরহাটের মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা ষ্টোর নামের মুদি ব্যবসায়ী  মোঃ সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা্ এসময়, অবৈধভাবে মাধ্যমে মজুদ করা  ৭৮ ব্যারেল অর্থ্যাৎ ১৫ হাজার ৬ শ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে।অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সাথে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলো সবুর ও তার লোকজন। 

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী অবৈধভাবে মজুদ করা এই তেল জব্দের নির্দেশ দেন। তবে অবৈধ মজুদকারী মোঃ সবুর তালুকদারের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে অবৈধভাবে মজুদ ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা ষ্টোর নামের মুদি ব্যবসায়ী  মোঃ সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা্ এসময়, অবৈধভাবে মাধ্যমে মজুদ করা  ৭৮ ব্যারেল অর্থ্যাৎ ১৫ হাজার ৬ শ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে।অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সাথে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলো সবুর ও তার লোকজন। 

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী অবৈধভাবে মজুদ করা এই তেল জব্দের নির্দেশ দেন। তবে অবৈধ মজুদকারী মোঃ সবুর তালুকদারের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত