তারেক
রহমান বলেন, ‘আমাদের ভোট প্রদানের চর্চা অব্যাহত রাখতে হবে। সরকারে গেলে তত্ত্ববধায়ক সরকার পুনর্প্রতিষ্ঠিত করতে চাই। এটা আমরাই বাংলাদেশ আগে থেকে বলে আসছি’।
ইশতেহারে
বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব ও ১৯৯০ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। সেই রক্তার্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষার ক্ষেত্র প্রস্তুত করেছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান।
তিনি
বলেন, পোশাক শিল্পে ৭০ শতাংশ নারী শ্রমিক কাজ করে। গার্মেন্টসের বাইরেও আমরা কিছু কিছু নারীদের জন্য সেক্টর তৈরি করতে চাই, যেখানে নারী শ্রমিকরা কাজ করবে। নারীদের কর্মঘণ্টা কমানো নয়, বরং নারীর জন্য ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করতে চাই।
তারেক
রহমান বলেন, ‘কৃষকদের কার্ড দিলে তাদের তা স্ট্রোং সাপোর্ট দেবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করতে চাই। কৃষকদের সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটি করতে চাই’।
আপনার মতামত লিখুন