মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ শিক্ষার্থী কল্যাণ পরিষদের ২০২৬–২৭ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাবিকুন্নাহার নিউলি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিপিএস বিভাগের শিক্ষার্থী মাহমুদুল এইচ খান।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ, মো. রিয়াজ, আব্দুল্লাহ জুবরাজ ও সাইফুদ্দিন সিয়াম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সামি ফারহান, আমিনা সুলতানা মুনা, মো. রবিউল আলম তুষার ও হাকিমুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুম।
এছাড়া কমিটির অন্যান্য পদে সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও দপ্তর সম্পাদক, ধর্ম সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মনোনীত করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির সম্মতিক্রমে নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি সাবিকুন্নাহার নিউলি বলেন, “নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ শিক্ষার্থী কল্যাণ পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের একটি প্ল্যাটফর্ম। সকল সদস্যকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
সাধারণ সম্পাদক মাহমুদুল এইচ খান বলেন, “নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ শিক্ষার্থী কল্যাণ পরিষদকে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও অংশগ্রহণমূলক একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। নিয়মিত শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি সদস্যদের জন্য নেটওয়ার্কিং ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারে। সকলের সহযোগিতায় একটি সক্রিয়, জবাবদিহিমূলক ও ইতিবাচক সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
.png)
শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন