ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নতুন ইতিহাস: ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি তাদের জোট।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ১৬৬টি আসনে জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। 

বিএনপি সূত্র জানিয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন। ফলে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ, এটি একটি নতুন ইতিহাস।

ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বাংলাদেশ প্রধানমন্ত্রী পুরুষ নতুন ইতিহাস

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

নতুন ইতিহাস: ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি তাদের জোট।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ১৬৬টি আসনে জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। 

বিএনপি সূত্র জানিয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন। ফলে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ, এটি একটি নতুন ইতিহাস।

ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত