ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

ছবি: কামরুল ইসলাম

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব হাফিজ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ফাউন্ডেশনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক, চুরি, চোরাচালান ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব হাফিজ উদ্দিন বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইমাম, খতিব ও আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, “প্রতিটি জুমার খুতবায় ধর্মপ্রাণ মুসল্লিদের সামনে সমাজের অবক্ষয়, মাদক, চুরি, চোরাচালান ও অপরাধের ভয়াবহতা তুলে ধরতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো জরুরি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, হোয়াইক্যং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সমাজের কল্যাণে এবং ইসলামি মূল্যবোধ প্রচারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ফাউন্ডেশন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি জাতীয় খতিব

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৩ মে ২০২৬

হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব হাফিজ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ফাউন্ডেশনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক, চুরি, চোরাচালান ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব হাফিজ উদ্দিন বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইমাম, খতিব ও আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, “প্রতিটি জুমার খুতবায় ধর্মপ্রাণ মুসল্লিদের সামনে সমাজের অবক্ষয়, মাদক, চুরি, চোরাচালান ও অপরাধের ভয়াবহতা তুলে ধরতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো জরুরি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, হোয়াইক্যং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সমাজের কল্যাণে এবং ইসলামি মূল্যবোধ প্রচারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত