ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অপরাধ

সুন্দরবনের গহিনে ২১ জেলে নিখোঁজ, ১২ দিনেও ফেরেনি স্বজনের খোঁজ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের সন্ধান মেলেনি ১২ দিনেও। প্রিয়জনের ফেরার অপেক্ষায় উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের পরিবারের সদস্যদের।বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমবাড়িয়া, ভদ্রা ও ভাঙা এলাকায় পৃথক ঘটনায় ২১ জেলেকে অপহরণ করা হয়। এসব ঘটনায় মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে জেলেদের অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও পাঁচটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটের তথ্যও পাওয়া গেছে।অপহৃতদের উদ্ধারে কোস্ট গার্ড ও বন বিভাগ অভিযান চালাচ্ছে। সম্ভাব্য আস্তানা শনাক্তে নৌপথে তল্লাশির পাশাপাশি ড্রোনে নজরদারি করা হচ্ছে। তবে এখনো তাঁদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।সুন্দরবনের গহিনে নিখোঁজ প্রিয়জনদের অপেক্ষায় দিন গুনছেন স্বজনেরা। সময় গড়াচ্ছে, বাড়ছে উৎকণ্ঠা—তবু বুকভরা আশা, একদিন নিরাপদে ঘরে ফিরবেন তাঁদের প্রিয় মানুষগুলো।

সুন্দরবনের গহিনে ২১ জেলে নিখোঁজ, ১২ দিনেও ফেরেনি স্বজনের খোঁজ