ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজাপুরে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফাত আরা মৌরি মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধিজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নবাগত ইউএনওকে রাজাপুরে স্বাগত জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা, স্থানীয় সমস্যা ও জনসেবা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তারা জনসাধারণের প্রত্যাশা বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার জন্য নানা গঠনমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। বক্তব্য দেন ইসমাইল হোসেন, আলতাফ হোসেন, আবুল কালাম আজাদ, নূর হোসেন, কবির হোসেন, জাহিদ হোসেন, সৈয়দ মাইনুল হায়দার নিপু, শাজাহান মোল্লা, এনামুল হক প্রমুখ।

নবাগত ইউএনও ইফাত আরা মৌরি তার বক্তব্যে রাজাপুরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনস্বার্থ ও স্থানীয় সমস্যা সমাধানে সবার সহযোগিতায় কাজ করতে চাই।”

সভায় উপস্থিত সুধিজনরা আশা প্রকাশ করেন, ইউএনও’র নেতৃত্বে রাজাপুরে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ সামগ্রিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০১ মে ২০২৬

রাজাপুরে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফাত আরা মৌরি মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধিজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নবাগত ইউএনওকে রাজাপুরে স্বাগত জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা, স্থানীয় সমস্যা ও জনসেবা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তারা জনসাধারণের প্রত্যাশা বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার জন্য নানা গঠনমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। বক্তব্য দেন ইসমাইল হোসেন, আলতাফ হোসেন, আবুল কালাম আজাদ, নূর হোসেন, কবির হোসেন, জাহিদ হোসেন, সৈয়দ মাইনুল হায়দার নিপু, শাজাহান মোল্লা, এনামুল হক প্রমুখ।

নবাগত ইউএনও ইফাত আরা মৌরি তার বক্তব্যে রাজাপুরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনস্বার্থ ও স্থানীয় সমস্যা সমাধানে সবার সহযোগিতায় কাজ করতে চাই।”

সভায় উপস্থিত সুধিজনরা আশা প্রকাশ করেন, ইউএনও’র নেতৃত্বে রাজাপুরে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ সামগ্রিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত