বরিশালের বানারীপাড়ায় অস্ত্র
মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদারকে
(৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ আগস্ট) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।
পরে আজ রবিবার (২ আগস্ট) সকালে বরিশাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে
পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদার বানারীপাড়া উপজেলার
পশ্চিম বাইশারী গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে।
পুলিশ জানায়, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
মজিবুর রহমানের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি
দল শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বিশেষ অভিযান চালায়। অভিযানে ঢাকার কেরানীগঞ্জ মডেল
থানার ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বানারীপাড়া থানার ওসি মজিবুর
রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ফয়জুল হক অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত
আসামি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : গ্রেপ্তার আসামি পলাতক দণ্ডপ্রাপ্ত
.png)
রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন