ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

ছবি : সংগৃহীত

বান্দরবানে বিজিবি-৫৭ আলীকদম ব্যাটালিয়ন বন বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে থানচি রেঞ্জাধীন বড় মোদক এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে থানচি রেঞ্জাধীন বড় মোদক এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ আটক করা হয়। ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে গাছ কর্তন পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা সেগুন গোলকাঠ মোট ৭১৬ টুকরো জব্দ করা হয়। জব্দ কাঠের পরিমাণ প্রায় ৪২২.০৩ ঘনফুট। কাঠগুলো পাচারের প্রস্তুতিতে পাহাড়ি এলাকায় গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

থানচি বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসরাফিল ইসলাম বলেন, ‘অভিযানকালে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দ কাঠ থানচি রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছে বিজিবি।’ 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : অবৈধ যৌথ অভিযান সেগুন কাঠ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

বান্দরবানে বিজিবি-৫৭ আলীকদম ব্যাটালিয়ন বন বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে থানচি রেঞ্জাধীন বড় মোদক এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে থানচি রেঞ্জাধীন বড় মোদক এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ আটক করা হয়। ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে গাছ কর্তন পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা সেগুন গোলকাঠ মোট ৭১৬ টুকরো জব্দ করা হয়। জব্দ কাঠের পরিমাণ প্রায় ৪২২.০৩ ঘনফুট। কাঠগুলো পাচারের প্রস্তুতিতে পাহাড়ি এলাকায় গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

থানচি বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসরাফিল ইসলাম বলেন, ‘অভিযানকালে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দ কাঠ থানচি রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছে বিজিবি।’ 

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত