ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাভাবিপ্রবিতে ১৬ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘নাইট প্রিমিয়ার লিগ-২০২৬’ অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৬টি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘নাইট প্রিমিয়ার লিগ-২০২৬’-এর প্রথম আসর। বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ও এস্টেট পরিচালক ড. আবু জাফর শিবলী।

টুর্নামেন্টের প্রথম রাতের শেষ ষোলোর প্রথম পর্বে নির্ধারিত ছয়টি ম্যাচই অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে খেলা শুরু হয়। পরে রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন মাভাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মাভাবিপ্রবিতে ১৬ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘নাইট প্রিমিয়ার লিগ-২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৬টি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘নাইট প্রিমিয়ার লিগ-২০২৬’-এর প্রথম আসর। বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ও এস্টেট পরিচালক ড. আবু জাফর শিবলী।

টুর্নামেন্টের প্রথম রাতের শেষ ষোলোর প্রথম পর্বে নির্ধারিত ছয়টি ম্যাচই অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে খেলা শুরু হয়। পরে রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন মাভাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত