মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো এবং তাঁর গবেষণাগারে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত বাংলাদেশ, উজবেকিস্তান ও চীনের চারজন গবেষক শিক্ষার্থী অংশ নেন। এ সময় মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন।
সভায় মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম, দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন সাত বছর মেয়াদি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) প্রকল্পের অগ্রগতি, আধুনিক গবেষণাগার সম্প্রসারণ, যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় জানানো হয়, যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলের অন্যতম বৃহৎ ও মৌলিক শাখা, যা ‘মাদার অব ইঞ্জিনিয়ারিং’ নামে পরিচিত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে ৩০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। এছাড়া দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় বিভাগটির গবেষণাগার উন্নয়নে ইতোমধ্যে প্রায় দেড় কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি, ল্যাব সরঞ্জাম ও বই সরবরাহ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ প্রকৌশলী তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এ যৌথ প্রকল্প মাভাবিপ্রবির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে বিভাগটিকে দেশের অন্যতম আধুনিক ও গবেষণাভিত্তিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ হিসেবে গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ বলেন, দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এ যৌথ প্রকল্প মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিনিময়ের একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে।
উল্লেখ্য, ইউজিসির অনুমোদনের মাধ্যমে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর মাভাবিপ্রবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় বিভাগটিতে আধুনিক গবেষণাগার স্থাপন, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
.png)
সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন