ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাসদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ সদস্যের পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)

কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনকে আহ্বায়ক সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাসকে সদস্যসচিব করে গঠিত ওই কমিটি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে পার্টির যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

আজ সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির এক অনলাইন সভায় এই পরিচালনা কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলজুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নেতৃবৃন্দ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩০ দিন বাকি। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার কাজ শুরু হবে। কিন্তু সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখনো সন্তোষজনক উন্নতি হয়নি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ অর্থাৎ সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি।‘

জনমনে এক ধরনের ভীতির পরিবেশ বিরাজ করছে। অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনো সরকার পুরোটা উদ্ধার করতে পারেনি। সব জনগণ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনমনে স্বস্তির পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মব সৃষ্টি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের এভাবে অপমান নাজেহাল করা চরম অগণতান্ত্রিক উগ্র পন্থার প্রকাশ যা কোনোভাবেই একটি সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।

ইতিপূর্বে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরও একই রকম নিপীড়নের ঘটনা ঘটেছে এবং একই চিহ্নিত মহল এসব ঘটনা ঘটিয়ে চললেও সরকার প্রশাসন নির্যাতনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্হা না নেওয়ায় একের পর এক এসব শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে চলছে। কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কেন্দ্রীয় নির্বাচন বাসদ কমিটি গঠন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাসদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ সদস্যের পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)

কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনকে আহ্বায়ক সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাসকে সদস্যসচিব করে গঠিত ওই কমিটি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে পার্টির যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

আজ সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির এক অনলাইন সভায় এই পরিচালনা কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলজুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নেতৃবৃন্দ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩০ দিন বাকি। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার কাজ শুরু হবে। কিন্তু সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখনো সন্তোষজনক উন্নতি হয়নি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ অর্থাৎ সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি।‘

জনমনে এক ধরনের ভীতির পরিবেশ বিরাজ করছে। অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনো সরকার পুরোটা উদ্ধার করতে পারেনি। সব জনগণ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনমনে স্বস্তির পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মব সৃষ্টি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের এভাবে অপমান নাজেহাল করা চরম অগণতান্ত্রিক উগ্র পন্থার প্রকাশ যা কোনোভাবেই একটি সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।

ইতিপূর্বে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরও একই রকম নিপীড়নের ঘটনা ঘটেছে এবং একই চিহ্নিত মহল এসব ঘটনা ঘটিয়ে চললেও সরকার প্রশাসন নির্যাতনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্হা না নেওয়ায় একের পর এক এসব শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে চলছে। কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত