ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ জঙ্গি রাষ্ট্র বানাবে: মনি

ছবি : সংগৃহীত

দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে দেশ জঙ্গি রাষ্ট্র হবে বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। মনি। বলেন, ‘যারা ’৭১ সালে এই দেশ চায় নাই, তারা এখন দেশের মালিকানা চায়। তারা এখন দেশে ভোট চায়।’

আজ রোববার বিকেলে বরগুনা-২ আসনের ডৌয়াতলা স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, ‘আপনারা ডৌয়াতলার মানুষ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন না। ভোট দিলে আপনারা ভুগবেন। এ দেশ জঙ্গি রাষ্ট্র বানাবে, আফগানিস্তান বানানোর প্রক্রিয়া নিয়ে তারা এসেছে। একাত্তর সালে যুদ্ধে তারা এ দেশে হিন্দু ভাইদের সম্পদ লুট করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে। হিন্দু পুরুষদের কাপড় খুলে পরীক্ষা করেছে—তারা হিন্দু না মুসলমান। বাধ্য করেছে মসজিদে যেতে। আমি পরিষ্কার করে বলতে চাই, হিন্দু ভাইদের যদি একচুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেন—আমি বরদাশত করব না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার।’

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িপাল্লা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ জঙ্গি রাষ্ট্র বানাবে: মনি

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে দেশ জঙ্গি রাষ্ট্র হবে বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। মনি। বলেন, ‘যারা ’৭১ সালে এই দেশ চায় নাই, তারা এখন দেশের মালিকানা চায়। তারা এখন দেশে ভোট চায়।’

আজ রোববার বিকেলে বরগুনা-২ আসনের ডৌয়াতলা স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, ‘আপনারা ডৌয়াতলার মানুষ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন না। ভোট দিলে আপনারা ভুগবেন। এ দেশ জঙ্গি রাষ্ট্র বানাবে, আফগানিস্তান বানানোর প্রক্রিয়া নিয়ে তারা এসেছে। একাত্তর সালে যুদ্ধে তারা এ দেশে হিন্দু ভাইদের সম্পদ লুট করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে। হিন্দু পুরুষদের কাপড় খুলে পরীক্ষা করেছে—তারা হিন্দু না মুসলমান। বাধ্য করেছে মসজিদে যেতে। আমি পরিষ্কার করে বলতে চাই, হিন্দু ভাইদের যদি একচুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেন—আমি বরদাশত করব না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার।’

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত