নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ আর বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানোর মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, ইতিবাচক গুণাবলি অর্জন এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করে রসায়ন বিভাগ। পরে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে নতুন পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া জরুরি। পাশাপাশি বিচার-বিবেচনা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য; ভয়ের পরিবেশ কিংবা র্যাগিং কোনোভাবেই কাম্য নয়।”
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় জ্ঞান ও আলোর জায়গা। এখান থেকে ইতিবাচক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন নয়; প্রকৃত শিক্ষা মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনে। এ সময় তিনি জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক স্নেহ, শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় রাখার আহ্বান জানান।”
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন। এ সময় বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলী, ড. সুমন চন্দ্র মোহন্তসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। আনুষ্ঠানিক পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
.png)
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন