ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। হল দুটিতে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

জননেতা আব্দুল মান্নান হলের নতুন প্রভোস্ট হয়েছেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল। অন্যদিকে, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে দুই প্রভোস্ট নিজ নিজ হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব পালনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ এবং আবাসিক হলে স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাদের জন্য কাজ করতে পারা আমার কাছে আনন্দের। আমার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের চেষ্টা করব, ইনশাআল্লাহ। একই সঙ্গে আবাসিক হলে সুষ্ঠু, সুন্দর, স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।”

শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারা সব সময়ই আনন্দের। হলের অভিভাবক হিসেবে এ দায়িত্বকে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার ভালো সুযোগ বলে মনে করছি। হলের আবাসন, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মানসহ শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত