মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের(সিরাজগঞ্জ ক্যাম্পাস) উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে গরু, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পশুকে চিকিৎসা, টিকা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
ক্যাম্পে গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়। পাশাপাশি কৃমিনাশক, রুচিবর্ধকসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এতে সহযোগিতা করে নাভানা ফার্মাসিউটিক্যালস এবং বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বলেন, “মাভাবিপ্রবির এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উপজেলা উন্নয়ন তহবিল থেকে পাওয়া টিকা গরু ও ছাগলকে বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মোছা. অনামিকা নাসরিন বলেন, “বিনামূল্যে ওষুধ সরবরাহ ও চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক খামারিরা উপকৃত হচ্ছেন। একই সঙ্গে প্রাণিসম্পদের উন্নয়ন হচ্ছে এবং শিক্ষার্থীরা হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও নাভানা ফার্মাসহ সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।”
নাভানা ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল এরিয়া ম্যানেজার মো. সুলতান মাহমুদ বলেন, “মাভাবিপ্রবির এ উদ্যোগে আমাদের সম্পৃক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাভানার পক্ষ থেকে প্রান্তিক খামারিদের জন্য কৃমিনাশক, রুচিবর্ধকসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। খামারিদের সহায়তায় নাভানা নিয়মিত এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মো. তাজিনুর রহমান, নাভানা ফার্মা পিএলসির ভেটেরিনারি ডিভিশনের ডা. মো. গোলাম দস্তগীর (এসবিএমডি) ও সিনিয়র এরিয়া ম্যানেজার মো. বেলাল হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের প্রভাষক ড. জেসমিন সুলতানা, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের প্রভাষক ড. এম. এম. কামরুল হাসান তুহিন, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
.png)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন