ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রযুক্তি ও উদ্ভাবনের বার্তা নিয়ে যবিপ্রবিতে আইইইই ডে উদযাপন

র‌্যালি, কেক কাটা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই ডে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে কেক কাটা হয়। এরপর অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের কোনো বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকতে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। স্বাগত বক্তব্য দেন আইইইই যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার জাহিদুল ইসলাম শান্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রযুক্তি ও উদ্ভাবনের বার্তা নিয়ে যবিপ্রবিতে আইইইই ডে উদযাপন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

র‌্যালি, কেক কাটা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই ডে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে কেক কাটা হয়। এরপর অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের কোনো বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকতে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। স্বাগত বক্তব্য দেন আইইইই যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার জাহিদুল ইসলাম শান্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত