ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: অনুপম মারমা

বান্দরবানের থানচি উপজেলা পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৬ মে সকাল ১০টায়

এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশের হল রুমে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি-৩ প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

দুর্যোগ পূর্ব প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ, আগাম সতর্কীকরণ, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থাপনা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে স্থানীয় কমিটির ভূমিকা রাখা প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো। অন্যান্যদের মধ্যে কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি৩ প্রকল্পের বান্দরবান অফিসের টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন (প্রশিক্ষক) উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,থানচি উপজেলা মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ, উপজেলা মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় থানচিতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও সক্রিয়, দক্ষ ও সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও কমিটির সদস্যদের সমন্বয়ে আগাম প্রস্তুতি জোরদার করা গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

প্রশিক্ষণে থানচি সদর ও বলীপাড়া দুই ইউনিয়নের নারী ও সাধারন মেম্বারা অংশ নেন। আয়োজকরা আশা করেন এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : থানচি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

থানচিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলা পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৬ মে সকাল ১০টায়

এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশের হল রুমে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি-৩ প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

দুর্যোগ পূর্ব প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ, আগাম সতর্কীকরণ, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থাপনা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে স্থানীয় কমিটির ভূমিকা রাখা প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো। অন্যান্যদের মধ্যে কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি৩ প্রকল্পের বান্দরবান অফিসের টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন (প্রশিক্ষক) উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,থানচি উপজেলা মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ, উপজেলা মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় থানচিতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও সক্রিয়, দক্ষ ও সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও কমিটির সদস্যদের সমন্বয়ে আগাম প্রস্তুতি জোরদার করা গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

প্রশিক্ষণে থানচি সদর ও বলীপাড়া দুই ইউনিয়নের নারী ও সাধারন মেম্বারা অংশ নেন। আয়োজকরা আশা করেন এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত