ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন: আমির খসরু

ছবি: সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের। এ ধরনের রাজনীতি দেশে আগে দেখা যায়নি। সারা বাংলাদেশের যুবসমাজ, শিশু, নারী, কৃষক-শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবী—এই বাজেটে কেউ বাদ যায়নি। প্রতিটি মানুষের সমস্যার কথা প্রধানমন্ত্রীর জানা আছে।’

আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন রাজনীতি শুরু করেছেন। অতীতের রাজনীতি দেশে আর চলবে না, এখন নতুন রাজনীতি। নতুন চিন্তা, নতুন ভাবনা নিয়ে এগোতে হবে। কারণ বিশ্ব বদলে গেছে। নতুন চিন্তার বাংলাদেশ গড়ার যে কাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ এর সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। প্রত্যেক নারীর ঘরে ঘরে এ সুফল যাবে। পরিবারের প্রধান নারী ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকের কাছে কৃষিকার্ড যাবে। আলেম-ওলামাদের জন্য আলাদা বাজেট দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সর্বস্তরের মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ এই দুটি মানুষের প্রধান ব্যয়ের খাত। এসব খাতে মানুষের খরচ কমে গেলে, ফ্যামিলি কার্ডে টাকা পেলে, কৃষক কার্ডের টাকা পেলে এবং আলেম-ওলামারা সহায়তা পেলে আর কেউ বাকি থাকবে না। দেশের প্রত্যেক মানুষ উন্নয়নের সুফল পাবে।’

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাঁশখালীর উন্নয়নের ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। বাঁশখালীর যত সম্ভাবনা আছে, সবগুলোকে সরকার কাজে লাগাবে।’

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : তারেক রহমান রাজনীতি আমির খসরু

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন: আমির খসরু

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের। এ ধরনের রাজনীতি দেশে আগে দেখা যায়নি। সারা বাংলাদেশের যুবসমাজ, শিশু, নারী, কৃষক-শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবী—এই বাজেটে কেউ বাদ যায়নি। প্রতিটি মানুষের সমস্যার কথা প্রধানমন্ত্রীর জানা আছে।’

আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন রাজনীতি শুরু করেছেন। অতীতের রাজনীতি দেশে আর চলবে না, এখন নতুন রাজনীতি। নতুন চিন্তা, নতুন ভাবনা নিয়ে এগোতে হবে। কারণ বিশ্ব বদলে গেছে। নতুন চিন্তার বাংলাদেশ গড়ার যে কাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ এর সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। প্রত্যেক নারীর ঘরে ঘরে এ সুফল যাবে। পরিবারের প্রধান নারী ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকের কাছে কৃষিকার্ড যাবে। আলেম-ওলামাদের জন্য আলাদা বাজেট দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সর্বস্তরের মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ এই দুটি মানুষের প্রধান ব্যয়ের খাত। এসব খাতে মানুষের খরচ কমে গেলে, ফ্যামিলি কার্ডে টাকা পেলে, কৃষক কার্ডের টাকা পেলে এবং আলেম-ওলামারা সহায়তা পেলে আর কেউ বাকি থাকবে না। দেশের প্রত্যেক মানুষ উন্নয়নের সুফল পাবে।’

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাঁশখালীর উন্নয়নের ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। বাঁশখালীর যত সম্ভাবনা আছে, সবগুলোকে সরকার কাজে লাগাবে।’

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত