ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে: আমির খসরু

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু বলেছেন, বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় আসার চেষ্টা করছে কোনো কোনো দল।  কিন্তু বিএনপি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সঙ্গে কখনো আপস করেনি। বিএনপির মাথায় এসব আসেও না। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল।আজ শনিবার (২৪ জানুয়ারি) পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগের সময় এ কথা বলেন। জনসংযোগটি আগ্রাবাদ রেডিও অফিসের  সামনে থেকে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া, কাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়।চট্টগ্রাম-১০ (খুলশি-পাহাড়তলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান ফইল্যাতলী এলাকায় প্রচারণা চালিয়েছেন।  প্রচারণায় তিনি তারেক রহমানের জনসভা সফল করতে সবার প্রতি আহ্বান জানান।  এমএইছ/ধ্রুবকন্ঠ

বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে: আমির খসরু