ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত



তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপি জানিয়েছে, আগে সিদ্ধান্ত ছিল তারেক রহমান চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাবেন। তবে নির্বাচনী প্রচার শুরুর আগে এ ধরনের সফর হলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া, বর্তমান সময়ে সফরে না যাওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা করে সর্বসম্মতভাবে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : তারেক রহমান সফর স্থগিত উত্তরাঞ্চল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপি জানিয়েছে, আগে সিদ্ধান্ত ছিল তারেক রহমান চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাবেন। তবে নির্বাচনী প্রচার শুরুর আগে এ ধরনের সফর হলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া, বর্তমান সময়ে সফরে না যাওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা করে সর্বসম্মতভাবে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত