ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঝিনাইদহে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা

ছবি : সংগৃহীত

ঝিনাইদহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শহরে পায়রা চত্বর এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. সাইদুর রহমান জানাজা নামাজের ইমামতি করেন।

সময়  ইসলামী আন্দোলন জেলা শাখার আমির এইচএম মোমতাজুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিসহ জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ঝিনাইদহ শরিফ ওসমান হাদি জানাজা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৪ জুন ২০২৬

ঝিনাইদহে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ঝিনাইদহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শহরে পায়রা চত্বর এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. সাইদুর রহমান জানাজা নামাজের ইমামতি করেন।

সময়  ইসলামী আন্দোলন জেলা শাখার আমির এইচএম মোমতাজুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিসহ জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত