প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।
আজ রবিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে।
এ সময় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল,
সদস্যসচিব বাবর আলী রুমন প্রমুখ।
বক্তারা বলেন, ‘এনসিপি নেতা গাজী সালাউদ্দীন আহমদ ও নাসিরউদ্দীন
পাটওয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে
নিয়ে কটূক্তি করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। ‘
তারা আরও বলেন, ‘রাজনীতি করার অধিকার সকলের আছে। তাই বলে এ ধরনের
কটূক্তি কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে যারা এ ধরনের আচরণ অব্যাহত রাখবেন,
তাদের চাঁপাইনবাবগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।‘
এতে অংশগ্রহণ করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ওয়াকিলুর রহমান, দপ্তর
সম্পাদক বদিউজ্জমান, পৌর কমিটির সদস্য সচিব মামুন অর রশীদ প্রমুখ।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন