ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি : তামিম

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আজ শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তামিম ইকবাল লেখেন, “বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।”

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার বুকে ইনফেকশন দেখা দিয়েছে এবং হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার তার শারীরিক অবস্থার সামান্য উন্নতির খবর দেন। এর আগে, খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার রোগমুক্তির কামনায় গত ২৮ নভেম্বর বিএনপি সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : খালেদা জিয়া তামিম সুস্থতা কামনা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি : তামিম

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আজ শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তামিম ইকবাল লেখেন, “বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।”

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার বুকে ইনফেকশন দেখা দিয়েছে এবং হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার তার শারীরিক অবস্থার সামান্য উন্নতির খবর দেন। এর আগে, খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার রোগমুক্তির কামনায় গত ২৮ নভেম্বর বিএনপি সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত