ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবির নতুন উপ-উপাচার্য হলেন শিক্ষক সমিতির আহ্বায়ক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতির আহ্বায়ক এবং মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। 

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকাকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপ-উপাচার্য হিসেবে তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, 'আমি আমাদের বিগত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে উনারা এখানে দায়িত্ব পালন করেছেন। আমরা আজকে নিযুক্ত হয়েছি, এরজন্য প্রথমেই আমি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি। একটি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণশক্তি হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। সুতরাং শিক্ষার্থীদের চাহিদাগুলো আমরা প্রথমেই দেখব। তারপর কর্মচারী, কর্মকর্তা ও শিক্ষক।'

তিনি আরো বলেন, 'আমরা একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এসেছি, এরজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। সকলকে সাথে নিয়েই আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব।'

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কুবির নতুন উপ-উপাচার্য হলেন শিক্ষক সমিতির আহ্বায়ক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত