এনএম/ধ্রুবকন্ঠ
ইরান বেশ কয়েকটি আরব দেশের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে। এ অবস্থায় জরুরি বৈঠক আহ্বান করেছে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী রবিবার (৮ মার্চ) এ বৈঠকটি অনুষ্ঠিত
হবে বলে জানা যায়।
আজ শনিবার (৭ মার্চ) আরব লিগের সহকার মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশরের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে বলে তিনি জানান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা শুরু করে। জবাবে ইসরাইল ও গালফের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : ইরানি হামলা জরুরি বৈঠক আরব লিগ
.png)
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
ইরান বেশ কয়েকটি আরব দেশের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে। এ অবস্থায় জরুরি বৈঠক আহ্বান করেছে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী রবিবার (৮ মার্চ) এ বৈঠকটি অনুষ্ঠিত
হবে বলে জানা যায়।
আজ শনিবার (৭ মার্চ) আরব লিগের সহকার মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশরের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে বলে তিনি জানান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা শুরু করে। জবাবে ইসরাইল ও গালফের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন