বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক
নিতে আগ্রহী মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভারের এক প্রতিবেদনে বলা
হয়েছে, ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) এমন ঘোষণার পর দেশটির শ্রম মন্ত্রণালয়
এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনক্রমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
ফলে এখন থেকে ওমানের কৃষকরা চাইলে এখন থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন। তবে প্রাথমিকভাবে কেবল ওএএএর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরা এই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদনকারীদের কৃষিজমির মালিকানা বা ইজারা সংক্রান্ত সনদ (হিয়াজা), জাতীয় পরিচয়পত্র, মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের জন্য ফসলের ধরন ও চাষকৃত জমির বিবরণসহ ‘কৃষি আবাদ ফরমের’ অনুলিপি জমা দিতে হবে।
ইবরির আল মুরতাফা এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কার্যদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে আবেদন গ্রহণ করা হবে।
সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অসম্পূর্ণ আবেদন
কিংবা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
ওমানের সরকারি সংস্থা সনদ সার্ভিসেসের একটি অফিসের মালিক জানান,
ওমানজুড়ে নিবন্ধিত কৃষি সমিতিগুলোর সদস্যদের জন্য সর্বমোট ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিকের
একটি অনুমোদিত কোটা সংরক্ষিত রয়েছে। এই শ্রমিকদের ওমানের বিভিন্ন গভর্নরেটের মধ্যে
ভাগ করে দেওয়া হবে। ৫ হাজারের কোটার মধ্যে প্রতিটি গভর্নরেট বা কৃষি সমিতি সর্বোচ্চ
৩৩০ জন শ্রমিক নিয়োগের সুযোগ পাবেন।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : অনুমোদন বাংলাদেশি ভিসা কৃষি শ্রমিক ওমান সরকার
.png)
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন