ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আমেনা হত্যার বিচার চাই : নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর আমেনা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাধবদীতে সংঘটিত ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিহত আমেনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নরসিংদী মানববন্ধন হত্যার বিচার প্রেসক্লাব

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আমেনা হত্যার বিচার চাই : নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর আমেনা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাধবদীতে সংঘটিত ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিহত আমেনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত